কলকাতা

লিফটের দরজায় আটকে নেমে এল মৃত্যু! আর জি কর কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা, আটক ৫

আর জি কর হাসপাতালের লিফটে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের উত্তেজনা আর জি কর হাসপাতালে। টালা থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা অমল বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩ লিফটম্যান ও ২ ইআরএস নিরাপত্তারক্ষীকে আটক করে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য। সেই রিপোর্ট অনুযায়ী, অরূপের শরীরে ভিতরে ও বাইরে মিলিয়ে কমপক্ষে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এছাড়াও গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তাঁর হৃদপিণ্ড, ফুসফুস ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি হাত, পা ও পাঁজরের বিভিন্ন হাড় ভেঙে গেছে বলেও জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫/৩(৫) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। একইসঙ্গে ৫ অভিযুক্তকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা। এমনকি ঘটনার পুনর্গঠন করে লিফটটি প্রথমে একটি তলায় থামার পর অরূপের সন্তানকে সেখান থেকে নিরাপদে বের করে নেওয়া হয়। তবে অরূপ ও তাঁর স্ত্রী তখনও লিফটের ভিতরে আটকে ছিলেন। ঠিক সেই সময় লিফটের ২ দরজার মাঝে অরূপের শরীর আটকে যায়। আতঙ্কে তাঁর স্ত্রী লিফটের ভেতরেই নিচু হয়ে বসে পরে।এরপর আচমকাই লিফটটি নিচের দিকে নেমে আসে। প্রাথমিক অনুমান, দরজার মাঝে আটকে থাকা অবস্থায় লিফট নেমে যাওয়ার ফলেই গুরুতরভ আহত হয়েছে অরূপ। যা শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরো ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে। লিফটের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। তৎপরতার সঙ্গে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.