খেলাধুলাদেশ

বিয়ের পিঁড়িতে সিন্ধু ! কে হচ্ছেন ব্যাডমিন্টন তারকার জীবনসঙ্গী ?

বিয়ের পিঁড়িতে বসছেন পি ভি সিন্ধু ! ২২ ডিসেম্বর , রাজস্থানের উদয়পুরে বিয়ের আসর বসবে অলিম্পিক্স পদকজয়ীর। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে সিন্ধুর বিয়ের অনুষ্ঠান । সোমবারই বিয়ের খবর প্রকাশ্যে এসেছে সিন্ধুর । তবে সিন্ধুর সঙ্গী কোনো পরিচিত মুখ নয় । বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করছেন তিনি ।

দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধুর বাবা সোমবার জানিয়েছেন ,“দুটো পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন। সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা খুবই গুরুত্বপূর্ণ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.