বিমানবন্দরে অবতরণের পর বিমানটিকে নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। এরপর সম্ভাব্য ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুরু করেন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিগত বিভাগের কর্মীরা। পাখির ধাক্কায় বিমানের কাঠামো কিংবা ইঞ্জিনের কোনও ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান চলাচলের নিরাপত্তা বিধি মেনেই এই পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেও একই ধরনের ঘটনার মুখে পড়েছিল একটি বিমান। শনিবার দুবাই থেকে দিল্লিগামী এমিরেটসের একটি বিমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কার সম্মুখীন হয়। এর জেরে বিমানটির পরবর্তী যাত্রা বিলম্বিত হয় এবং মেরামতির কাজ শুরু করতে হয়।
পরপর এই ধরনের ঘটনায় বিমান চলাচলের ক্ষেত্রে পাখির ধাক্কা প্রতিরোধ এবং অবতরণের পর বিমানের প্রযুক্তিগত পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। তবে সোমবারের ঘটনায় সকল যাত্রী নিরাপদ থাকায় স্বস্তি মিলেছে।







