কলকাতাজেলারাজনীতি

২০০২ এর তালিকায় নাম নেই খোদ শাসকদলের হয়ে জেতা সব্যসাচীর নাম ! ক্ষুব্ধ তৃণমূল নেতা

১৯৯৫ সালে তৈরি হয়েছে , বিধাননগর পৌরসভা । তখন থেকেই টানা কাউন্সিলর , তারপর বিধাননগরের মেয়র আর তারওপর নিউটাউনের বিধায়ক । সেই সব্যসাচী দত্ত , যিনি বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যানও , তারই নাম নেই ২০০২ এর তালিকায় ! শুধু সব্যসাচী নয় , নেই স্ত্রী ইন্দ্রাণীর নামও ! এই ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ হয়েছে তার । জেলাশাসক এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে , ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সব্যসাচী । তবে এখনো কোনো সুরাহা মেলেনি ।

জানা গিয়েছে, বিধাননগর পূর্বের সেক্টর ২-এর ডিএল ২৩২ থেকে ২৪০ পর্যন্ত ৮টি বাড়িরই নাম নেই ২০০২-এর তালিকায় । আর এরমধ্যেই রয়েছে সব্যসাচীর বাড়ি । তার বাড়ি ২৩৯ নম্বরে । তাই ২০০২ এর তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তেরও । প্রশাসনিক সূত্রে খবর , ওই ওয়ার্ডের যেকটি বাড়ির হদিশ মিলছে না , সেগুলি অন্য কোনো বিধানসভার , সাপ্লিমেন্টারি পার্টে যুক্ত হয়ে যেতে পারে বলে অনুমান ।

এবিষয়ে সব্যসাচী দত্ত , নিজের ২০০০ সালের জেতার সার্টিফিকেট দিয়ে বলেছেন , “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাঁর পরিবার, প্রাক্তন সাংসদ সরলা মাহেশ্বরী, রমেন পোদ্দার, আভা মাইতি, অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত এঁরা আমার ভোটার ছিলেন। আমার নাম ২০০২-এর তালিকায় যদি না থেকে থাকে, তা হলে তারও আগে এই বিশিষ্ট ব্যক্তিরা আমার ভোটার হলেন কী করে?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.