ছট পুজোর রাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পুজোর মধ্যে গোটা পরিবার আগুনে ঝলসে যায়। ছট পুজো উপলক্ষে সপরিবারে রান্না করছিল তারপরি হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট করে ঘটে গেল দুর্ঘটনা। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে আর সেই আগুনে প্রায় ৩০ জনেরও বেশি মানুষ পুড়ে গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। বিস্ফোরণের জন্য পুরো বাড়ি পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য আসলেও আগুন এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যে তা নেভানো সম্ভব হয়নি। পরবর্তীকালে ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ আসে অবশেষে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এই ঘটনার কারণ কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে জানানো হয়নি। তবে বাড়ির মালিক জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণেই এই আগুন লেগেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।







