রাজ্য

সুপ্রিম স্বস্তি অনিকেতের ! রায়গঞ্জ নয় , আরজি করেই হবে অনিকেতের পোস্টিং , সাফ নির্দেশ শীর্ষ আদালতের

শীর্ষ আদালতে স্বস্তি অনিকেত মাহাতোর । সুপ্রিম কোর্টের, কলকাতা হাইকোর্টেরই রায় বহাল রাখল , খারিজ করল , রাজ্যের দায়ের করা মামলা । বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে , রায়গঞ্জ নয় RG-Kar-এই দিতে হবে অনিকেতের পোস্টিং ।

কিন্তু প্রশ্ন আর জি করের পরিবর্তে কেনো অনিকেতকে রায়গঞ্জে পাঠানো হচ্ছিল ! গত ২৭ মে ২০২৫-এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় , যেখানে জানা যায় আর জি কর নয় , অনিকেতের পোস্টিং হবে রায়গঞ্জে। কিন্তু অনিকেত দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক সংখ্যা ২৪ এবং আরজি কর মেডিকেল কলেজ – হাসপাতালে ৪ টি শূন্যপদ আছে অ্যানাস্থেসিয়া বিভাগে । তার মধ্যে আগেই ১ টি শূন্যপদে অনিকেতের আগে মেধাতালিকায় থাকা একজন চিকিৎসককে নিযুক্ত করা হয়েছে। এরপরেই এই নিয়ে মামলা হয় এবং সেই মামলার জল গড়ায় উচ্চ আদালতে।

সেই সময় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি করেই। তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানো যাবে না। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য যায় সুপ্রিম কোর্টে । তবে, এবার সুপ্রিম রায়ও বলল , অনিকেত থাকবে আর জি করেই । তবে ঠিক কি কারণে , অনিকেতকে রায়গঞ্জে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল , সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.