নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে এবং প্লাস্টিক বর্জন করে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইকেল যাত্রা আয়োজন করা হল শনিবার সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে। বর্ধমান শহরে এদিন সকালে স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ, কেয়ার অফ বর্ধমান, অঙ্কুর , মিলিত প্রয়াস, টিম উড়ান , বর্ধমান রোডিশ মোটরসাইকেল ক্লাব, বর্ধমান সদর সামাজিকি ওয়েলফেয়ার সোসাইটি, গাছ গ্রুপ , টিম সংকল্প ও নিউ রেভলিউশন এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের আট শতাধিক সাইকেল আরোহি শহরের নানা প্রান্ত থেকে যাত্রা শুরু করে জেলা গ্রন্থাগারে যাত্রা শেষ করে সাইকেল আরোহিরা। এদিন এই নিয়ে সর্বমঙ্গলাপার্কে একটি অনুষ্টানে অংশ নেয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, স্বীকৃতি হাজরা, চায়না কুমারি, ছিলেন, চিকিৎসক অরিন্দম ব্যানার্জি, রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির কনভেনর বিশ্বজিৎ মল্লিক অপরদিকে জেলা গ্রন্থাগারে জাতিয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরুপ কুমার চৌধুরী ও জাতিয় সেবা প্রকল্প আধিকারিক ড: ওম শঙ্কর দুবে। উদ্যোক্তাদের পক্ষে, ভিনয় জাজু ও সন্দীপন সরকার বলেন, সাইকেল র্যালির পাশাপাশি প্লাস্টিক বর্জন করে পরিবেশ সচেতনতা নিয়ে এদিন বার্তা দেওয়া হয়। এদিন রাস্তায় প্লাস্টিকের বোতল এবং পলিথিন কুড়িয়ে আনা হয়েছে।
পরিবেশ দিবসের দিন এই প্লাস্টিক দিয়ে মডেল তৈরি করে প্রদর্শনী করা হবে বর্ধমান শহরের চার জায়গায় সচেতনতার লক্ষ্যে। প্রতি অংশগ্রহণ কারীকে মরশুমি ফল আম উপহার দেওয়া হয় স্থানীয় আম চাষিদের পাশে থাকতে। এদিন বিকালে জেলার চার ব্লকে তথা কাটোয়াতে সুমন দার স্টাডি সেন্টার , বর্ধমান ২ ব্লকে বড়শুল ক্রীকেট অ্যাকাডেমি ও স্বেচ্ছাসেবী সংস্থা বৃক্ষবন্ধু , জামালপুরে সাদিপুর অ্যাথলেটিক ক্লাব, কনকপুর সাহায্যের হাত , ইচ্ছে এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাস্ট ও খন্ডঘোষে স্বেচ্ছাসেবী সংস্থা কুলে বসুন্ধরা এবং সদিচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে ও সাইকেল যাত্রা হয়। সেখানেও চার শতাধিক সাইকেল আরোহি সাইকেল চালান।






