রাজ্য

লোকনাথ বাবার তিরোধান দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-শনিবার লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে সমস্ত লোকনাথ বাবার মন্দিরেই বিশেষ পূজা পাঠ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের, জামালপুরে দামোদর নদীর তীরে বেরু গ্রামে ছিল লোকনাথ বাবার পূর্ব জীবনের জন্মস্থান যা সকলে লোকনাথ বাবার বিভিন্ন বই থেকে জানতে পারে, আর সেখানেই ব্যানার্জি পরিবারে জন্ম হয়েছিল তাঁর। তাঁর নাম ছিল সীতানাথ। বেরুগ্রাম গ্রামের উত্তরপাড়ায় তাঁর জন্মস্থানের পাশেই গড়ে তোলা হয়েছে লোকনাথ বাবার মন্দির। বাবার তিরোধান দিবসে শনিবার সেখানে সকাল থেকেই চলে বিশেষ পূজা পাঠ । বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভাবার ভক্ত সেখানে জমায়েত হন লোকনাথ বাবাকে পুজো দেবার উদ্দেশ্যে।

সকাল থেকেই সেখানে ভক্তসমোগাম চোখে পড়ে । লাইন দিয়ে দর্শনার্থীরা লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করছেন পূজা দিচ্ছেন এবং প্রণাম করে তারা আবার মন্দিরের বাইরে বেরিয়ে আসছেন। পুজোকে কেন্দ্র করে সাজ সাজ রব গ্রামে । প্রায় ১৫ থেকে ২০ হাজার জনসমাগম হয় এই দিনে। যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য লোকনাথ বাবার পূজা কমিটির পক্ষ থেকে থাকে যথেষ্ট ভলেন্টিয়ার। আবার জামালপুর থানার পক্ষ থেকেও ছিল পুলিশ বাহিনী। যাতে কোন অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেই জন্য মন্দির চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

পুজোকে কেন্দ্র করে লোকনাথ বাবার মন্দির এর সন্নিহিত অঞ্চলে বসেছে মেলা। মন্দির কমিটির পক্ষ থেকে ছিল ভোগ খাওয়ানোর ব্যবস্থা ।প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ সেখানে লোকনাথ বাবার প্রসাদ পান। মন্দিরে সঙ্গে যাঁরা ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন বা যাঁরা দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান চালনা করেন ট্রাস্টের সভাপতি সঞ্জয় হালদার, সুভাশিষ বসু, প্রভাত রায়, মদন মোহন ঘোষ সহ আরো অনেকে। তাঁরা সহ গ্রামবাসী ও লোকনাথ বাবার ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামীদিনে হয়তো মহাতির্থে পরিণত হবে বেরুগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.