নিজস্ব সংবাদদাতা : নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল মন্ত্রক । পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবার স্বজনহারাদের পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। বাংলার মৃত যাত্রীদের পরিবার পিছু ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিকে এ ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন সর্বস্তরের মানুষ।







