নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উত্তরের পরিবেশ মঞ্চ -র উদ্যোগে শিলিগুড়ি থেকে গরুমারা অভয়ারণ্য পর্যন্ত সাইকেল যাত্রার শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। আজ সকালে তিনি এই সাইকেল যাত্রার শুভ সূচনা করেন।তিনি আজকে জানান আমাদের সবার একটাই লক্ষ থাকা উচিত যেভাবেই হোক পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করা।তিনি জানান পরিবেশকে রক্ষা করতে সবচাইতে আগে লাগানো দরকার পরিবেশের ভারসাম্য রক্ষা করা।তারজন্য দরকার গাছ লাগানো। আমাদের পরিবেশ আমাদের বাচিয়ে রাখতে সাহায্য করবে তাই আমাদেরও পরিবেশের প্রতি দায়িত্ব আছে। আমাদের দরকার গাছ লাগানো।
এছাড়াও এই সাইকেল যাত্রার একটাই লক্ষ মানুষের কাছে পরিবেশকে সতেজ রাখবার বার্তা পৌছে দেওয়া। এদিন প্রায় সাড়ে তিনশোজন সাইকেল আরোহী এই সাইকেল যাত্রায় অংশ নেন। এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলারেরা। এবং এম এম আই সিরা। মেয়র নিজেও বেশ কিছূটা গিয়ে সাইকেল যাত্রায় অংশ নেন।তিনি জানান প্রতিবারই তিনি এই দিনে কিছুটা হলেও সাইকেল যাত্রা করেন। তাতে তিনি নিজেকে একজন পরিবেশপ্রেমী হিসাবে গর্বিত মনে করেন।







