জেলা

নদীয়ায় চিকিৎসারত বিচারাধীন জেলবন্দি পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো ব্যক্তিকে আবারো গ্রেফতার

নদীয়ার শান্তিপুর থানায় রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। সেখানেই তিনি জানান সম্প্রতি ১১ ডিসেম্বর রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসারত বিচারাধীন জেলবন্দী আব্দুল গফফার শৌচালয়ে যাওয়ার নাম করে পালিয়ে যায়। 2022 সালে শান্তিপুর থানায় তার নামে নাবালিকা ধর্ষণ অপহরণ এবং খুনের অভিযোগ অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছিলো।

গতকাল নদীয়ার রানাঘাট জেলা পুলিশের তৎপরতায় শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার বর্ধমান থেকে বিচারাধীন চিকিৎসারত অবস্থায় পালানো ওই অভিযুক্তকে পুনরায় ধরতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.