ডি এ সহ একাধিক দাবি কে কেন্দ্র করে বিক্ষোভ দেখাল কে এম সি ক্লার্কস ইউনিয়ন। শুক্রবার কলকাতা পৌর সংস্থায় ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন জমা দিলো ক্লার্কস দের ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে স্পেশাল কমিশনার সোমনাথ দে কে ডেপুটেশন দেওয়ার কথা হলেও। ব্যস্ততার কারণে তার জায়গা চিফ ম্যানেজারের কাছে এদিন কে এম সি ক্লার্কস ইউনিয়ন ডেপুটেশান জমা করে। তাদের অভিযোগ ডি এ ঘোষণা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারী কর্মচারী দের ভিক্ষা দিচ্ছে না। তারা তাদের ন্যায্য অধিকার চান। আর যখনই রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সরব হয় তখনই পুলিশ দিয়ে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করে কে এম সি ক্লার্কস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর।
এদিন তাদের বিক্ষোভ ডেপুটেশনের মূল দাবি ছিল কলকাতা পৌর সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিভাগীয় পরীক্ষা অবিলম্বে চালু করতে হবে। প্রফেশনাল পদে নিয়োগ করতে হবে। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের মত কলকাতা পৌর সংস্থায় এল টি সি চালু করতে হবে বলে দাবি জানান কে এম সি ক্লার্কস ইউনিয়নের সদস্যরা। এদিন কলকাতা পৌর সংস্থা জুড়ে বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখায় ক্লার্কস ইউনিয়ন। তাদের হুশিয়ারি অবিলম্বে তাদের ন্যায্য অধিকার দিতে হবে না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানাল কে এম সি ক্লার্কস ইউনিয়ন।







