কলকাতা

কলকাতা হাইকোর্টের তদারকিতে ভোটার তালিকা যাচাই

কলকাতা: ভোটার তালিকার যাচাই-বাছাইয়ের কাজ এবার সম্পূর্ণ বিচারবিভাগের তদারকিতে হবে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশন ও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিশন ইতিমধ্যেই ২৫০ জন জুডিশিয়াল অফিসারের তালিকা হাইকোর্টে পাঠিয়েছে। তালিকায় রয়েছে NDPS ও পকসো আদালতের ১০০ জন বিচারক। প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের অনুরোধ করেছে কমিশন। এছাড়া অন্যান্য মামলার জন্য ১৫০ জন বিচারকের নামও তালিকায় রয়েছে।

সূত্র জানায়, সোমবার থেকেই নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। প্রধান বিচারপতি বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন, ৪৫–৫০ লক্ষ ভোটারের নথি কীভাবে নির্ধারিত সময়ে যাচাই করা সম্ভব হবে।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোর লেভেলে সিদ্ধান্ত নেবেন জেলা জল ও অতিরিক্ত জেলা জজরা।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “গোটা প্রক্রিয়া খুবই সুষ্ঠভাবে চলছে। সন্দেহজনক ক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসবে। সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোর ও ব্যতিক্রমহীন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.