স্টার জলসার বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো কথা ধারাবাহিক। যা মানুষেরই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকি সেই ধারাবাহীকে কথা ও এভির জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ফের সুস্মিতা দে ও সাহেব চ্যাটার্জী জুটি বাঁধতে চলেছেন। তবে কোথায় ফ্রেমবন্দি হতে চলেছেন তাঁরা।
কথা ধারাবাহিকে নায়ক নায়িকার অন স্ক্রিন সম্পর্কের সমীকরণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। পাশাপাশি অফ স্ক্রিনেও যে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক তা বারংবার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি প্রমাণ করেছে। পাশাপাশি তাদের বন্ধুত্ব দেখে অনেকেই মনে করেছেন তাঁরা বাস্তবিক জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে এই প্রসঙ্গে তারা শুধুমাত্র নিজেদের বন্ধু হিসেবেই দাবি করেছেন। তাই বলে তাদের প্রেমের গুঞ্জন কিন্তু থেমে যায়নি। এই সবকিছুর মাঝেই ফের তারা জুটি বাঁধতে চলেছে। এই প্রসঙ্গ আসতে সকলের মনে বিভিন্ন প্রশ্ন ডানা বাঁধছে। এবারও কি বড় পর্দায় নাকি ফের ছোট বড় দায় তারা জুটি বাঁধবেন?
অনেকেই আবার মনে করছেন এবার কি তাহলে ধারাবাহিকে ‘কথা ২’ আসতে চলেছে। এই জুটিকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এর মধ্যেই খোলসা হলো সত্যিটা। এবার তাঁরা জুটি বাঁধতে চলেছেন নাটকের মঞ্চে। অবন্তী চক্রবর্তীর পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে ‘সিরাজ এবং’। সেখানেই সিরাজের ভূমিকায় থাকছেন অভিনেতা সাহেব ও তাঁর বেগমের ভূমিকায় ধরা দেবেন অভিনেত্রী সুস্মিতা। প্রথমবার দুজনেই মঞ্চে অভিনয় করতে চলেছেন। তাই দুজনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ তার বলার অপেক্ষায় রাখেনা। তবে নতুন ভাবে দর্শকের সামনে আসতে বেশ উৎসাহী দুই তারকাই।







