যুবভারতীতে গোট বা লিওনেল মেসির ট্যুর নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই ঘটনার পর থেকে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে চরম ট্রোলের শিকার হতে হয়। এর কারণ হলো তিনি যুবভারতীতে গিয়ে মেসির সঙ্গে দেখা করে ,ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মেসির বাংলার সফর বাতিল হওয়ার পর থেকে তাকে নিয়ে ট্রোল করতে শুরু করেছে মেসি ভক্তরা।
যদিও ইতিমধ্যে স্ত্রীর উপর শুরু হয় এই ট্রোল নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন তার স্বামী রাজ চক্রবর্তী । রবিবার টিটাগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন তৃণমুল বিধায়ক। এরপর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে গর্জে উঠলেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করে অভিনেত্রীর কড়া বার্তা , তিনি আমন্ত্রণ পেয়ে মেসির সঙ্গে দেখা করতে গেছেন। সেই মতো সকালে নির্দিষ্ট হোটেলে পৌঁছে যান তিনি। এরপর মেসির সঙ্গে দেখা হয় তার এবং তিনি ফটো তোলেন।
ভিডিওর মাধ্যমে শুভশ্রী প্রশ্ন করেন, ”আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই বা কী ভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যে ভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম। আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে।”
পাশাপাশি ভিডিও মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন , ”আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?কিন্তু কাল থেকে আমার বাচ্চাদের আক্রমণ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট বাচ্চা দুটোকে মেরে ফেলা হবে। আমি মা হিসাবে সেটা মেনে নেব না।”







