সুমন মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখার্জি, স্টুডিওপাড়ার দুজনই সুপরিচিত ব্যক্তিত্ব, প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি তারা কখনো নিশ্চিত বা অস্বীকার করেননি। তা সত্ত্বেও তারা একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। সুমন বাংলা এবং হিন্দি উভয় ভাষায় কাজ করে, অন্যদিকে স্বস্তিকা পড়াশোনা, চলচ্চিত্র এবং নাটকে জড়িত। একসময় তাদের সম্পর্ক নিয়ে অনেক জল্পনা-কল্পনা চললেও এসব কিছু পিছনে ফেলে রেখে তারা দুজনেই তাদের জীবনে এগিয়ে গেছেন।
আলাদা হয়ে গেলও পুরোনো বন্ধুত্বটা কিন্তু ঠিকই রয়েছে। সম্প্রতি সে কথাই প্রমাণিত হলো স্বস্তিকার ফেসবুক পোস্ট থেকে। কর্মসূত্রে দুজনেই থাকেন মুম্বাইতে, সেখানেই একদিন যানজটে একসাথে হন তারা। জ্যামে আটকে পড়ে অধৈর্য স্বস্তিকা তাদের দুজনের একটি অটোতে বসা ঝাপসা সেলফি সোশ্যাল মাধ্যমে আপলোড করে, সুমনের প্রশংসা করেন, আর কথায়, “সুমনের ভাবনা তার শিল্পী সত্তার থেকে অনেক উঁচু মানের।”, তিনি আরো লেখেন, “কথায় আছে কারো সাথে সাত বছরের সম্পর্ক থাকলে তা নাকি কোনদিনই পুরোপুরিভাবে মুছে যায় না। আমার সর্বদার প্রিয় মানুষ – সুমন মুখোপাধ্যায়।”
স্বস্তিকা সবসময় তার সম্পর্কের বিষয়ে খোলামেলা। তার কখনো পরিচালক সৃজিত মুখার্জি এবং কখনো অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সাথে জড়িত থাকার গুজব রয়েছে। কখনো জবাব দিয়েছেন সোজা সাপ্টাভাবে, কখনো আবার নীরব থেকেছেন। যাইহোক, তিনি এখন এই বিতর্কগুলি থেকে সরে এসে তার মেয়ের অন্বেষার প্রতি মনোনিবেশ করেছেন।







