খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল নিলাম: ভাগ্য পরীক্ষা ৩৬৯ ক্রিকেটারের

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় নিলামের মঞ্চ প্রস্তুত। আজ, মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বসতে চলেছে আইপিএলের বহু চর্চিত মিনি-নিলামের আসর। গত বছরের মেগা নিলামের পর এবার দলগুলো নেমেছে মূলত নিজেদের স্কোয়াডের ফাঁকফোকরগুলো পূরণ করতে।

অল্প সময়ের জন্য হলেও এই নিলামে চড়তে চলেছে অর্থের পারদ। প্রতিযোগিতার দশটি দল মিলে মোট ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে। এই সীমিত সুযোগের জন্য নিজেদের ভাগ্য পরীক্ষা করতে নামছেন মোট ৩৬৯ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে সম্মিলিতভাবে মোট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা রয়েছে। অবাক করার মতো বিষয় হলো, এই নিলামে সবচেয়ে ধনী দল হলো কলকাতা নাইট রাইডার্স (KKR), যাদের হাতে আছে ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা যা দিয়ে তারা সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড় নিতে পারবে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হাতে পড়ে আছে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা, যা দিয়ে তারা সর্বোচ্চ ৫ জন খেলোয়াড় কিনতে পারবে।

বাকি দলগুলোর টাকার অঙ্ক এবং কেনার সুযোগগুলো একবার দেখে নেওয়া যাক:

দল হাতে অবশিষ্ট টাকা কিনতে পারবে সর্বোচ্চ
কেকেআর ৬৪ কোটি ৩০ লক্ষ ১৩ জন (৬ বিদেশি)
চেন্নাই সুপার কিংস ৪৩ কোটি ৪০ লক্ষ ৯ জন (৪ বিদেশি)
সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ ১০ জন (২ বিদেশি)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ ৬ জন (৪ বিদেশি)
দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লক্ষ ৮ জন (৫ বিদেশি)
আরসিবি ১৬ কোটি ৪০ লক্ষ ৮ জন (২ বিদেশি)
রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লক্ষ ৯ জন (১ বিদেশি)
গুজরাত টাইটান্স ১২ কোটি ৯০ লক্ষ ৫ জন (৪ বিদেশি)
পঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ ৪ জন (২ বিদেশি)

এই নিলামে মোট আটটি ভিন্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরি রাখা হয়েছে। সবচেয়ে উঁচু ক্যাটাগরি, অর্থাৎ ২ কোটি টাকা ন্যূনতম মূল্যে নাম লিখিয়েছেন ৪০ জন আন্তর্জাতিক তারকা। এর ঠিক পরেই দেড় কোটি টাকার ক্যাটাগরিতে আছেন ৯ জন ক্রিকেটার। নজর থাকবে প্রথম দিকের সেটগুলোতে, যেখানে ব্যাটার, অলরাউন্ডার, উইকেটরক্ষক ও অভিজ্ঞ বোলাররা থাকবেন। ডেভন কনওয়ে, ক্যামেরন গ্রিন, ডেভিড মিলার, ওয়ানিন্দু হাসরঙ্গা, লিয়াম লিভিংস্টোন, রচিন রবীন্দ্র, জনি বেয়ারস্টো, মাথিশা পাথিরানা ও রবি বিশ্নোইয়ের মতো নামগুলোর জন্য দলগুলো বড় অঙ্কের বাজি ধরতে পারে।
আজ দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু হবে এই নিলামের সরাসরি সম্প্রচার। সঞ্চালকের ভূমিকায় থাকছেন মল্লিকা সাগর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.