খেলাধুলা

চাকরি যাচ্ছে নাইটদের হেড স্যারের, প্রধান কোচের পদে আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক

বারবার ভরাডুবি, সমালোচনার ঝড়, আর এবার বড়সড় পরিবর্তনের পথে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল মরসুমে দলীয় পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনই কৌশলগত সিদ্ধান্তেও দেখা গেছে বিশৃঙ্খলা। এই অবস্থায় দলকে নতুন দিশা দেখাতে মাঠে নামলেন কেকেআরের কর্তা-ব্যক্তিরা। আর তাদের সিদ্ধান্তেই দলের কোচিং বিভাগে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন।

দীর্ঘদিনের কোচ চন্দ্রকান্ত পন্ডিতের ওপর অসন্তুষ্ট দল কর্তৃপক্ষ এবার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। সূত্রের দাবি, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিতে পারেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও বিশ্বজয়ী তারকা ইয়ন মর্গ্যান। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ জয় করা এই নেতা কেকেআরের পুরনো মুখ, যিনি ২০২১ সালে নাইট বাহিনীকে আইপিএলের ফাইনালে তুলেছিলেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ এবার নতুন করে প্রাণসঞ্চার করতে পারে কলকাতার ডেরায়।

তবে শুধু কোচ নয়, প্রশ্ন উঠছে দলের মেন্টর ডোয়াইন ব্রাভোর ভূমিকা নিয়েও। গৌতম গম্ভীরের জায়গায় দায়িত্ব নিয়ে তিনি দলের মধ্যে সেই প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেননি বলেই মত বিশ্লেষকদের। ফলে কেবল কোচ নয়, গোটা কৌশলগত বিভাগেই রদবদলের সম্ভাবনা প্রবল।

সবমিলিয়ে, কলকাতার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবার দেখার, বিশ্বজয়ী অধিনায়কের ছোঁয়ায় ফের রাজত্বে ফিরতে পারে কি না নাইট বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.