আবহাওয়া

আকাশের মুখ ভার, কতক্ষণ চলবে বৃষ্টি? সহ ডানা’র প্রভাবে ওড়িশার বর্তমান পরিস্থিতি

গতকাল রাতে (বৃহস্পতিবার) ১২০ কিলোমিটার বেগে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। ডনার তান্ডপে ওড়িশার বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ , বৈদ্যুতিক খুঁটিও এছাড়াও বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সাথে বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। এছাড়াও সম্পূর্ণ এলাকা তে মোকামিলা অ্যাকশনে NDRF নিয়োগ করা হয়েছে । এছাড়া নবান্ন থেকে রাত ভোর নিরাপত্তা ব্যবস্থা ঘটিয়ে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও। ডানার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজ (শুক্রবার) দিনভর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মহানগরের আকাশ দিনভর মেঘলা থাকবে, সঙ্গে ভারী বৃষ্টিও থাকবে।

এছাড়াও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯১ শতাংশ‌ আবহাওয়া সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.