বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। তবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল লক্ষ্য করায় বাংলায় এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই। যদিও এর জেরে রাজ্যের কিছু অংশে সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
যদিও এখনো জাঁকিয়ে শীত পড়েনি, তবে নিম্নচাপের পরবর্তী পর্যায়ে শীতের প্রকোপ বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় উত্তুরে হাওয়ার উপস্থিতিতে শীতের ছোঁয়া মিলছে।
উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। আগামী দু’দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ৩ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে।
এছাড়াও কলকাতায় শীতের মৃদু আমেজ বজায় থাকছে। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় আবহাওয়া আরামদায়ক। শহরে বৃষ্টির কোনো আশঙ্কা নেই, আকাশ পরিষ্কার থাকবে।
বাংলার শীত ও বৃষ্টি মিলিয়ে এবারের আবহাওয়া থাকছে বৈচিত্র্যময়। নিম্নচাপের প্রভাব শেষে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সকালের উত্তুরে হাওয়ার ছোঁয়া উপভোগ করার সঙ্গে সঙ্গে ছাতা রাখার প্রস্তুতিও সেরে রাখুন।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতা ৫৫ শতাংশ।







