প্রতিদিন তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চারিদিকের উষ্ণতায় নাজেহাল রাজ্যবাসীর ।এই সপ্তাহে কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে।
যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলা গুলিতে গরম অনেকটাই বাড়বে। এই দুই জেলায় হট ডে এবং লু এর পরিস্থিতি।
আজ বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। কাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং ,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ শতাংশ।







