বেঙ্গালুরু থেকে সন্দেহভাজন আল কায়দা যোগের অভিযোগে গ্রেফতার এক যুবতী। নাম সামা পারভিন। বয়স ৩০। বুধবার তাঁকে গ্রেফতার করে গুজরাট ATS।
গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সঙভি জানান, “ধৃত মহিলা একজন মৌলবাদী। অনলাইনের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছিলেন।” গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গুজরাট ATS বেঙ্গালুরু পৌঁছে ওই মহিলাকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ঘেঁটে পাওয়া গিয়েছে পাকিস্তানের একাধিক পদস্থ আধিকারিকের নম্বর। এমনকি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সর্বশেষ ১০ দিনের মধ্যে পঞ্চম জঙ্গি সন্দেহে গ্রেফতার এটি, এমনই জানিয়েছে গুজরাট ATS। তদন্তকারীরা মনে করছেন, সামার মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্র ভারতে সক্রিয় যোগাযোগ চালাচ্ছে।
সতর্কতা ও তদন্ত
ATS সূত্রে খবর, সামার মোবাইল ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর আর্থিক লেনদেন, সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ ঘেঁটে দেখা হচ্ছে, কোনও জঙ্গি নেটওয়ার্কে তিনি সক্রিয় সদস্য কি না।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি অনলাইনে উগ্রবাদ ছড়ানোর কাজেও যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে UAPA সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ
ATS আধিকারিকরা জানিয়েছেন, সামার গ্রেফতারের পর তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কাদের নির্দেশে তিনি কাজ করতেন এবং ভারতের কোন কোন শহরে তাঁর নেটওয়ার্ক বিস্তৃত ছিল।







