রাজনীতি

রিষড়ায় এনআইএ-র অভিযান, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি গ্রেফতার

প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে মঙ্গলবার ভোরেই অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁর স্বামী তথা আরামবাগের কাউন্সিলর শাকির আলিকে। ২০২৩ সালের রামনবমীকে ঘিরে সংঘটিত অশান্তির মামলায় এই পদক্ষেপ করেছে তদন্তকারী সংস্থা।

মঙ্গলবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এনআইএ-র একটি দল রিষড়ায় পৌঁছে শাকির আলির বাড়ি ঘিরে ফেলে। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

তদন্তকারী সংস্থার দাবি, ২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটেছিল, সেই সংক্রান্ত মামলাতেই শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার পর মোট ছয়টি মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে দুটি ছিল রিষড়া এলাকায়। এর আগেও এই মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শাকির আলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এনআইএ সূত্রের খবর, ধৃতদের বয়ানের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও খুঁটিয়ে পরীক্ষা করেন তদন্তকারীরা। রামনবমীর দিন সংঘটিত অশান্তি ও ভাঙচুরের ঘটনায় কারা পরিকল্পনা ও উস্কানির সঙ্গে জড়িত ছিলেন, সেই তদন্তে নেমেই শাকির আলির নাম সামনে আসে বলে তদন্তকারী সংস্থার দাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.