রাজনৈতিক গাঁটছড়া পাশে রেখেই জীবনের গাঁটছড়া বাঁধতে চলেছেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সূত্র মারফত খবর আজ দিলীপ ঘোষের নিউটাউন এর বাংলোতেই আইনি বিবাহ সম্পন্ন হতে পারে। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ কিংবা তার হবু জীবনসঙ্গী মুখ খুলতে চাননি। সূত্রের খবর আইনিবিবাহের পরই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিজেপি নেতার স্বয়ং। এ বিষয়ে স্পষ্ট জানার জন্য তাকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৬১ বছর বয়সে অবশেষে বিয়ে করতে চলেছেন। পাত্রী নাকি বিজেপি নেত্রী। তিনিও নিউটনের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। প্রাতঃভ্রমণের সময় নাকি তাদের পরিচয়। বিজেপি নেতার হাত ধরেই বিজেপি নেতৃত্বে আসা পাত্রীর। বিজেপির মহিলা মোর্চার প্রধান এবং দক্ষিণ কলকাতা ও বারাসাতের দায়িত্বে রয়েছেন রিঙ্কু। কার্যত সেই বন্ধুত্বই এবার পরিনিতি পাওয়ার পথে বেশ কয়েক ধাপ এগিয়ে এসেছে। জানা যাচ্ছে পাত্রী বিবাহ বিচ্ছিন্না ৫১ বছর বয়সী রিঙ্কু, তার একটি সন্তানও রয়েছে। তাদের দুজনের সহমতিতেই প্রচারের আড়ালে থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।
বিজেপি নেতা ও তার বান্ধবীর এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নেট পাড়ায় নেমেছে শুভেচ্ছার জোয়ার। দিলীপ ঘোষ কে তার শুভাকাঙ্ক্ষী এবং বিরোধী উভয়ই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এর মধ্যেই তৃণমূল নেতা কুনাল ঘোষ দিলীপ ঘোষ কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং জানিয়েছেন এর মধ্যে যাতে পাঠক এবং দর্শকরা রাজনীতি না খোঁজেন। তিনি জানিয়েছেন যে তিনি সূত্র মারফত জানতে পেরেছেন দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন এবং তাতে নাকি দলের অনেকেই বাধাও দিয়েছেন এবং কুনাল ঘোষ এও জানিয়েছেন শেষ পর্যন্ত তাকে অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শেষ পর্যন্ত কি হয় তা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।







