বিনোদন

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে থাকবে বড় পরিবর্তন

বাস্তবিক জীবনের ঘটে যাওয়া গল্প বা যেকোনো সমীকরণ পর্দায় ফুটে উঠলে তা মানুষের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। সেরকমই একটা সিনেমা হল ‘থ্রি ইডিয়টস’। এবার প্রায় ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই বহু প্রশংসিত সিনেমা বড় পর্দায় আসার জন্য শুরু হয়ে গিয়েছে পরিচালক রাজকুমার হিরানি প্রস্তুতি। এবার সেই সিনেমার শেষ পর্বে সামনে এলো বড় চমক। কি পরিবর্তন আসতে চলেছে ‘থ্রি ইডিয়টসে’র দ্বিতীয় সিক্যুয়েলে?

সম্প্রতি চারিদিকে শোরগোল ফেলে দিয়ে প্রকাশ্যে এসেছিল বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘থ্রি ইডিয়টসে’র সিক্যুয়েল আসবে বড় পর্দায়। পাশাপাশি এই দ্বিতীয় পর্বেও দেখা যাবে সেই পুরনো টিমকে। পরিচালক থেকে শুরু করে জনপ্রিয় চরিত্ররা সকলেই একই থাকছেন, সেই খবর দর্শকমহলে উন্মাদনা আরো কয়েকগুণ বৃদ্ধি করেছে। তবে যেমন কথা তেমন কাজ। এই খবর দর্শকমহলে আসতেই ব্যাপকভাবে কৌতুহল তৈরি হয়েছে। এই আবহাওয়ার মধ্যেই প্রায় শেষের পথে প্রি প্রোডাকশনের কাজ। ঠিক তখনই সামনে এলো এই সিনেমা নিয়ে বড় পরিবর্তনের খবর।

তবে না, আশাহত হওয়ার কোন কারণ নেই। কারণ কোনরকম ভাবেই পুরনো চরিত্রর পরিবর্তন আসছে না। বরং র‍্যাঞ্চ, রাজু ও ফরান ছাড়াও থাকবে আরো এক চরিত্র। যার জন্য সম্ভাবনা রয়েছে এই সিনেমার নাম বদলে হতে পারে ‘ফোর ইডিয়টস’। সেখান থেকেই ঘুরবে গল্পের মোর। তবে এই গুরুত্বপূর্ণ চতুর্থ চরিত্রে কে থাকবেন সেই বিষয়ে এক্কেবারে কুলুপ এঁটেছেন সিনেমা নির্মাতারা। খুব শীঘ্রই শেষ হবে প্রি-প্রোডাকশনের কাজ। এরপর সব ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর মাঝামাঝি সময় এই সিনেমার পুরো টিম উঠবে শ্যুটিং ফ্লোরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.