বাংলায় , আরেক নতুন রাজনৈতিক দলের জন্ম । আগেই জানিয়েছিলেন ২২ ডিসেম্বর ঘোষণা করবেন নতুন দল। আর যেমনি কথা তেমনি কাজ , সোমবার , হুমায়ূনের সেই নতুন দল ঘোষণার কথা । তবে দল ঘোষণার আগেই , প্রকাশ্যে হুমায়ূন কবীরের নতুন দলের নাম – “জনতা উন্নয়ন পার্টি” । মির্জাপুর থেকে তিনি ঘোষণা করবেন নতুন দলের কথা ।
সোমবার দুপুর একটায় মির্জাপুরে মোড়ে জনসভা করতে চলেছেন হুমায়ূন । সেখান থেকেই ঘোষণা করবেন নতুন দলের কথা। রবিতেই জানিয়েছিলেন , আমজনতার দল হবে তার নতুন দল। সূত্রের খবর , জনসভা থেকেই পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করবেন, হুমায়ূন কবীর।
হুমায়ূনের কথায় , তৃণমূল ও বিজেপি – বিরোধী দলগুলির সকল সদস্যের জন্য , তার নতুন দলের দ্বার খোলা থাকবে। এমনকি এদিন তার জনসভায় লাখ লাখ মানুষের জমায়েত হবে বলেও জানিয়েছেন হুমায়ূন । মূল মঞ্চে থাকবেন ৯০ জন ভিআইপিও। রাজ্য জুড়ে কমিটি তৈরির কথাও জানিয়েছেন হুমায়ূন ।







