রাজ্য

মহিলারা ব্যবহার করতে পারবে না ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন, প্রজাতন্ত্র দিবস থেকেই এমন নিয়ম লাগু ভারতের ১৫ টি জেলায়

একদিকে ভারত সরকার ‘ ডিজিটাল ইন্ডিয়া ‘ গড়ার স্বপ্ন দেখছে , অন্যদিকে ভারতের একটি রাজ্যের ১৫টি জেলায় মেয়েদের জন্য বন্ধ হচ্ছে মোবাইল ফোন ও ইন্টারনেট। ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই রাজস্থানের জালোরে ১৫ টি জেলায় মেয়েদের জন্য বন্ধ করা হচ্ছে ইন্টারনেট যুক্ত মোবাইল ফোনের ব্যবহার। এর যুক্তি হিসেবে সভাপতি জানান , মেয়েদের নিয়ন্ত্রণ করার জন্যই লাগু করা হয়েছে এই নতুন নিয়ম। ক্যামেরাযুক্ত মোবাইল বা স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না মহিলারা।

বিয়েবাড়ি, কাজের জায়গায় , বাড়িতেও ইন্টারনেট যুক্ত ফোন ব্যবহার করতে পারবে না মহিলারা। শুধুমাত্র বাড়িতে বসে কিপ্যাড ফোন ব্যবহারের অনুমতি রয়েছে তাদের। এমনই নিয়ম চালু করা হয়েছে রাজস্থানের গাজীপুর গ্রামে। চৌধরি সম্প্রদায়ের পক্ষ থেকে রবিবার একটি সভা করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন কয়েকটি গ্রামের মহকুমার সভাপতি সুজয়রাম চৌধরী। তিনি এই নতুন নিয়ম ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি বলেন , পড়াশোনার জন্য তাদের মোবাইল দিতেই হবে । যদিও তার ব্যবহার বাড়িতে বসেই করার সুযোগ পাবেন মেয়েরা ।

যদিও এই নির্দেশের যুক্তি হিসেবে সভাপতি সুজয়রাম চৌধরী বলেন , বাড়িতে মহিলাদের বিশেষ করে বাড়ির বউদের ইন্টারনেট যুক্ত ফোন ব্যবহারে বাড়ির কাজে মন থাকে না। শিশুদের কান্না কমাতে অজান্তেই তাদের হাতে ফোন ধরিয়ে দেন মহিলারা। যার মাধ্যমে শিশুদের চোখ ও মস্তিষ্কে প্রভাব পড়ে। যদিও এই সভার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। তবে কেন শুধু মহিলাদের জন্যই এমন নির্দেশ দেওয়া হয়েছে ? তার কোনো ব্যাখ্যা দেয়নি পঞ্চায়েত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.