হিন্দুদের জীবন নিয়ে সংশয় বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের নৃশংস ভাবে হত্যা করা হচ্ছে সেখানে। এবিষয়ে যদিও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তবে এবার মুখ খুললেন শেখ হাসিনাও। শেখ হাসিনা গর্জে উঠে এই গোটা পরিস্থিতির জন্য দুষলেন ইউনুসকেই। দেশের বাইরে থেকেই তাঁর অভিযোগ , বেয়াইনিভাবে ক্ষমতা দখল করে , সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী।
বড়দিন উপলক্ষে , দেশের সাধারণ জনগণের জন্য অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা এদিন বলেন , “এই রাষ্ট্রের পিতা (বঙ্গবন্ধু মুজিবর রহমান) একটি সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। বাংলাদেশ আওয়ামী লিগ সেই স্বপ্নকে পূরণ করেছিল এবং নিশ্চিত করেছিল যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে।”
তারপরেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা ঘোষণা করতে গিয়ে শেখ হাসিনা বলেন ,“এটা খুব দুঃখের যে বর্তমান শাসক গোষ্ঠী, যারা বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে, তারা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। নিজেদের ধর্মাচরণে বাধা দিচ্ছে।”
শেখ হাসিনা আরো বলেন , বাংলাদেশের এই কঠিন পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। তার কথায় , বাংলাদেশের খ্রিস্টান ও অন্য়ান্য ধর্মের মধ্যে সম্প্রীতি বাড়াবে, বড়দিনের আনন্দে ঘুচবে অন্ধকার।







