বিদেশ

চিনের হাজার বছরের ঐতিহ্যে আগুনের থাবা: পর্যটকের অসাবধানতায় ছাই হল Wenchang Pavilion

জিয়াংসু প্রদেশের ইয়ংছিং এলাকার সবুজ পরিবেশ ঘেরা ঐতিহাসিক স্থাপনা করেছেন Wenchang Pavilion। যেই মন্দির ঘিরে রয়েছে প্রায় হাজার বছরের ঐতিহ্য। আধুনিকীকরণের ছোঁয়ায় মূল কাঠামোটি ২০০৯ সালে নতুনভাবে সাজানো হলেও, পুরো জায়গাটাই নিঃসন্দেহে ছিল পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। কয়েক দিন আগেও ভিড়ে ঠাসা ছিল এই প্রাচীন মন্দির চত্বর।

তবে ১২ই নভেম্বরের ভয়াবহ অগ্নিকান্ড মুহূর্তে পাল্টে দিল সেই দৃশ্য। আগুনের লেলিহানশিক্ষা গ্রাসে করে Wenchang Pavilion–এর নবনির্মিত কাঠামো। ধোঁয়া ও শিখায় আচ্ছন্ন সেই ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। এবার প্রশাসনের তদন্তে উঠে এলো আগুন লাগার প্রকৃত কারণ। প্রশাসনের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, এক পর্যটকের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই বিপর্যয়। ওই পর্যটক মন্দিরে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে রেখে চলে যান। জ্বলন্ত অবস্থায় সেগুলি ফেলে সেখান থেকেই এই আগুন ছড়িয়ে পরে কাঠের অংশে। তবে এই জঙ্গলে না ছড়ানোয়। কোনো রকম প্রাণ সংশয় ঘটেনি।

স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। যদিও প্রাচীন অংশ, যেগুলির নির্মাণ ৫৩৬ সালের সময়কালে, সেগুলি বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। মন্দিরের দায়িত্বে থাকা Yongqing কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও হেরিটেজ অংশের ধ্বংস তাদের ব্যথিত করেছে। তড়িঘড়ি অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে তৎপর প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, কাঠের স্থাপনা ও ঘন সবুজ অরণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় নিরাপত্তায় আরও জোর দেওয়া প্রয়োজন ছিল। আগামী দিনে এই ধরনের বিপর্যয় এড়াতে মন্দির এলাকায় বাড়ানো হবে নজরদারি।
পাশপাশি পুড়ে যাওয়া অংশটি পুনর্নির্মাণের পরিকল্পনা এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.