বিদেশ

বেইজিংয়ের অদূরে চীনের ‘রহস্যময় সামরিক শহর’, পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি?

চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে গড়ে উঠছে এক বিস্তীর্ণ এবং অতি-গোপনীয় সামরিক ঘাঁটি, যা আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন ফিনান্সিয়াল টাইমস এবং দ্য সান, প্রথম এই খবর সামনে আনে।

প্রতিরক্ষা বিশ্লেষক ও মার্কিন গোয়েন্দাদের মতে, এই সামরিক অঞ্চল শুধু একটি কমান্ড সেন্টার নয়, বরং পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতিতে চীনের মূল পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হচ্ছে, এটি এতটাই বড় যে আমেরিকার পেন্টাগনের তুলনায় প্রায় দশগুণ বিস্তৃত।

কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা
এই বিশেষ এলাকায় প্রবেশাধিকার সাধারণ মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ। এমনকি ড্রোন বা ক্যামেরা ব্যবহার করাও সেখানে নিষিদ্ধ করা হয়েছে। পুরো এলাকা ঘিরে তৈরি হয়েছে জলরোধী সীমানা প্রাচীর এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গের জটিল জাল। এ ছাড়া তৈরি হয়েছে বিশেষ ধরনের বাঙ্কার, যেগুলি পারমাণবিক আঘাতের সময়ও অক্ষত থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পারমাণবিক অস্ত্র থাকলেই চলবে না একটি দেশকে সেই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে রক্ষা করতেও সক্ষম হতে হবে। সেই লক্ষ্যেই চীন এই ভূগর্ভস্থ ঘাঁটি গড়ে তুলছে, যা যুদ্ধ পরিস্থিতিতে কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহারযোগ্য।

একজন প্রাক্তন মার্কিন গোয়েন্দা জানিয়েছেন, এই নতুন সামরিক কেন্দ্রটি সম্ভবত চীনের বর্তমান সেনা সদর দফতর ‘ওয়েস্টার্ন হিলস কমপ্লেক্স’ – এর বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে এর নির্মাণকাজ জোরকদমে চলছে – প্রথমে তৈরি হয়েছে সুড়ঙ্গ এবং সংযোগকারী রাস্তা, এরপর শুরু হয়েছে বাঙ্কার নির্মাণ এবং বর্তমানে ভবন নির্মাণ চলছে।

চীন-আমেরিকা সামরিক টানাপোড়ে এর ফলে বিশ্বে বর্তমানে পেন্টাগনকেই সবচেয়ে বড় সামরিক ভবন হিসেবে বিবেচনা করা হয়। তবে চীনের এই নতুন সামরিক প্রকল্প ভবিষ্যতে তা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। শি জিনপিং-এর নেতৃত্বে চীন ধারাবাহিকভাবে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক পরিকাঠামো বৃদ্ধি করছে। আমেরিকার একাধিক রিপোর্ট বলছে, আগামী দশকে চীনের পারমাণবিক শক্তি আমেরিকার সমকক্ষ বা তারও বেশি হয়ে উঠতে পারে।

তবে, চীন সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশি দূতাবাস এই নির্মাণ কার্যকলাপের অস্তিত্বকে অস্বীকার করেছে। তবে স্যাটেলাইট চিত্র এবং মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যই এই সামরিক প্রকল্পের উপস্থিতি নিশ্চিত করেছে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.