বড়দিনের রাতেই দুর্ঘটনা ! দীঘার অদূরে বলোকবার বাজারে রাত আড়াইটা নাগাদ আগুন লাগে এবং সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পর পর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান। গভীর রাতে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল আসার আগেই সমস্ত কিছুই শেষ হয়ে যায় ।
আগুন লাগার পরে , মিষ্টির দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট করে। পাশাপাশি দুটি মিষ্টির দোকানে থাকা প্রায় সাতটি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। বড়দিনের রাতে দুটি মিষ্টি দোকান সাজানো হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট-সার্কিট লেগে আগুন লাগে। রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বালকবাড় বাজারের বহু প্রাচীন এই মিষ্টির দোকান । কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
দোকানে কর্মী জানান ভোররাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন পুরো দোকানটাই আগুন জ্বলছে। নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলকে খবর দেয় পরবর্তী সময়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি দোকান পুরোপুরিভাবে আগুনে ভষ্টিভূত হয়ে গেছে।







