কুমার শানু বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এবার প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ তুললেন গায়ক কুমার শানু। কিছুদিন আগেই বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে কুমার শানুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন গায়কের প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এছাড়াও রীতা অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে অভিযোগও তোলেন কুমার শানুর বিরুদ্ধে। এবার প্রাক্তন স্ত্রী রীতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন গায়ক।
এক সাক্ষাৎকারে রীতা জানান,” আমি এত বছর পরে কেন ওঁর সম্মান নষ্ট করার চেষ্টা করব? যদিও ওঁর সম্মান নষ্ট করার ইচ্ছা থাকত, তা হলে বহু বছর আগেই করতে পারতাম। এখন কেন করব? আর শানু কি ভাবছে যে আমার কাছে ৫০ কোটি টাকা আছে? ও নিজে আমাকে যৎসামান্য খোরপোশ দিয়েছিল। তার বিনিময়ে এই পরিমাণ টাকা আমি দেব কোথা থেকে?” গায়কের বর্তমান স্ত্রী কুনিকা সদানন্দের সঙ্গে কুমার শানুর সম্পর্ক নিয়ে রীতা বলেন, “আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার পরিবারও চমকে গিয়েছিল।”







