বিনোদন

বড় পর্দায় পর্দায় আসছে ওয়েলকাম ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা, প্রকাশ্যে এলো ‘ওয়েলকাম টু দি জঙ্গলে’র টিজার

ওয়েলকাম ফ্রাঞ্চাইজি হল অন্যতম কৌতুক রসে মোরা সিনেমা। ২০০৭ সাল থেকে শুরু হয়েছিল এই ফ্রাঞ্চাইজির পথচলা। তারপরে বেরিয়ে গেছে অনেকটা সময়। এরই মধ্যে পর্দায় প্রশংসা পেয়েছে ‘ওয়েলকাম ২’। এবার পালা তৃতীয় সিক্যুয়েলের। সামনে এসেছে এই সিনেমায় হাস্যরস প্রেক্ষাপটে তৈরি ।

এই সিনেমার নায়কের ভূমিকায় থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ফের কমেডি সিনেমায় ধরা দিতে চলেছেন বলিউডের খিলাড়ি কুমার। তবে এবার এই ‘ওয়েলকাম টু দি জঙ্গলে’ সিনেমায় থাকছে মাল্টি স্টার কাস্ট। যেই সিনেমার পরিচালনা করেছেন আহমেদ খান। পাশাপাশি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে ও ফিরোজ নাদিয়াদওয়ালা। এছাড়াও এই সিনেমার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিতে চলেছেন সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, রবিনা ট্যান্ডন, পুনীত ইসার, দিশা পাটানি, জনি লিভার, তুষার কাপুর, মুকেশ তিওয়ারি, আরশাদ ওয়ারসি, আফতাব শিবদাসানি, জ্যাকলিন ফার্নান্ডেজ ও দয়াশঙ্কর পান্ডের মতো একাধিক জনপ্রিয় তারকা। পাশাপাশি মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। সেই কয়েক সেকেন্ডের টিজারে কোনো সংলাপ শোনা যায়নি। বরং সবাইকে আবেগে ভাসিয়েছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ডে ভেসে আসা গানের সুর।

এ প্রসঙ্গে অভিনেতা অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “‘ওয়েলকাম টু দি জঙ্গল’-এর বিশাল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ২০২৬ সালে সিনেমা হলে আসবে। আমি এর আগে কখনও এত বড় কোনো প্রজেক্টের অংশ হইনি। আমাদের মধ্যে কেউই হয়নি। আমরা আপনাদের উপহার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শ্যুটিং শেষ হয়ে গেছে বন্ধুরা। ওয়েল ডান গ্যাং। এটি বানাতে সবাই খুব পরিশ্রম করেছে। আমাদের বড় পরিবারের পক্ষ থেকে আপনার পরিবারকে ২০২৬ সালের জন্য শুভেচ্ছা জানাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.