রাজ্য

দেরাদুনে বর্ণবিদ্বেষী হামলায় মৃত্যু, ত্রিপুরায় ক্ষোভের ঢেউ

উত্তরাখণ্ডের দেরাদুনে বর্ণবিদ্বেষী হামলায় গুরুতর আহত ২৪ বছরের এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার মৃত্যু ঘটেছে। গত ৯ ডিসেম্বর সেলাকুই এলাকার স্থানীয় বাজারে অ্যাঞ্জেল ও তাঁর ছোট ভাই মাইকেল চাকমার উপর হামলা চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা তাদের চাইনিজ বলে কটাক্ষ ও গালাগাল করে। পরিস্থিতি সামলাতে গিয়ে অ্যাঞ্জেল বলেছিলেন, “আমরা চিনা নই, আমরা ভারতীয়। সেটা প্রমাণ করতে আপনাদের কোন নথি দেখাতে হবে?” এ কথা বলার পরই হামলাকারীদের আচরণ আরও বেআইনি আকার নেয়।

দুই ভাইকে বেধড়ক মারধর করা হয় এবং ছুরি দিয়ে কোপানো হয়। অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে, এবং মাইকেলও গুরুতর আহত হন। হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার অ্যাঞ্জেলের মৃত্যু হয়। ভাই মাইকেলের অবস্থা এখনও আশঙ্কাজনক।

অ্যাঞ্জেলের মৃত্যু সংবাদে ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার দেহ আগরতলায় পৌঁছালে স্থানীয় নাগরিকরা প্রতিবাদের ঢেউ তুলে। তিপ্রা মথা পার্টির শীর্ষ নেতা প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা বলেন, “উত্তর-পূর্ব ভারতের মানুষদের লক্ষ্য করে এমন বর্ণবিদ্বেষমূলক হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এর বিচারের দাবি জানাচ্ছি।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাটি নিন্দা করেছেন এবং জানিয়েছেন, রাজ্যে এমন কোনো ঘটনার কোনোভাবেই সহ্য করা হবে না। পুলিশের দাবি, ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে ২ জন নাবালক। হামলার মূল অভিযুক্ত যজ্ঞ আওয়াস্থি এখনও পলাতক; তার মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। অনুমান করা হচ্ছে, তিনি নেপাল পালিয়েছে।

এই ঘটনায় উত্তর-পূর্ব ভারতের নাগরিকদের মধ্যে নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্ন নতুনভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। রাজনৈতিক ও সামাজিক নেতারা একযোগে ঘটনার দ্রুত বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.