অফবিট

হৃদয়পুরে এসে নিমবেগুনে মজলেন, সাইকেলে বিশ্বভ্রমণে বেরানো হাঙ্গেরির যুবক

সাইকেল চালিয়ে গোটা বিশ্ব ঘুরেছেন তিনি। বয়স মাত্র ৩২ আর এই বয়সেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন। মধ্য ইউরোপ দেশের হাঙ্গেরি বাসিন্দা অ্যাটিলা বার্থা। বহু দেশ ভ্রমণ করেছেন শুধুমাত্র সাইকেল চালিয়ে। অ্যাটিলা এর আগে ১১ টি দেশ ঘুরেছেন সাইকেল চালিয়ে। আর এইবার ১১ টি দেশ ঘুরে অবশেষে তিনি সাইকেল চালিয়ে ভারতে এসে পৌঁছেছেন। ভারতে এসে তিনি কলকাতায় আসেন সেখানে উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে এসে বাংলায় আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। বাঙালি খাবার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। বাংলায় ভাত সবজি বিশেষ করে নিম বেগুন খেয়ে তিনি আপ্লুত দেখেছেন বারাসাতের কালী পুজো নিয়েছেন ভাইফোঁটাও।

কীভাবে এসে পড়লেন পশ্চিমবঙ্গে?
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে যাত্রা শুরু করেন অ্যাটিলা। এরপর বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। এবং পৌঁছে যায় ভারতে। অবশেষে সাইকেল চালিয়ে কলকাতায় যখন পৌঁছায় সেখানে এসে তাঁর সাক্ষাৎ হয় চন্দন বিশ্বাসের সঙ্গে। উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা চন্দন বিশ্বাস। তিনি নিজেও একজন সাইক্লিস্ট।

তবে অ্যাটিলা কলকাতা ছেড়েছেন দুই দিন আগে। এর পর তাঁর গন্তব্য কন্যাকুমারী। সেখান থেকে ঘুরে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করবেন। তারপর ভারত ছাড়বেন।
অ্যাটিলা জানিয়েছেন,বাংলায় এসে তাঁর সত্যিই ভাল লেগেছে। আবার সুযোগ হলে আসবেন বাংলায়, তেমনটাই ইচ্ছা তাঁর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.