জেলারাজনীতি

এসআইরের শুনানির মাঝেই বাঁকুড়ায় মমতার সভা ! মঙ্গলের সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি

রাজ্য জুড়ে চলেছে এসআইআরের নো ম্যাপিং তালিকার হিয়ারিং। এমনকি এই শুনানির নোটিশ যাচ্ছে বয়স্ক, অসুস্থ, অন্তঃসত্ত্বাদের কাছেও। আর এবিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ অভিসন্ধি রয়েছে বলে শাসকদলের অভিযোগ।

উল্লেখ্য , সোমবার, ২৯ ডিসেম্বর থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে শুনানির কাজ । আর শুনানি শুরুর পরদিনই অর্থাৎ মঙ্গলেই বাঁকুড়া সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বড়জোড়ার বীরসিংহ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআরের শুনানির মাঝেই এই সভা থাকায় , এই সভাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

দীর্ঘদিন ধরেই রাজনীতি দেখে আসছে বড়জোড়া শিল্পাঞ্চল। দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের প্রভাব এবং বাঁকুড়ার গ্রামবাংলার ভোটব্যাঙ্কের মাঝে অত্যন্তই তাৎপর্যপূর্ণ এই বড়জোড়া । এখানে কারখানা-নির্ভর শ্রমিক ভোট থেকে শুরু করে প্রান্তিক কৃষক ও পরিযায়ী শ্রমিক পরিবারের ভোট – সবটাই গুরুত্বপূর্ণ। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জিততে কী সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী , মঙ্গলে সেদিকেই নজর থাকবে সকলের ।

প্রসঙ্গত , মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলের সভা ঘিরে একেবারে তুঙ্গে প্রস্তুতি চলছে । সভামঞ্চ তৈরি হয়েছে বড়জোড়ার বীরসিংহ ময়দানে। প্রায় ১২০ ফুট দীর্ঘ এবং , ৬০ ফুট বিস্তৃত এই সভামঞ্চ। মঞ্চের সামনে আলাদা করে তৈরি হয়েছে ভিআইপি করিডর ও মিডিয়া গ্যালারি । পাশাপাশি , সূত্রের খবর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা এলাকা, খনি সংলগ্ন বসতি এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান সীমান্তবর্তী অঞ্চল থেকে কর্মী সমর্থকদের সভাস্থলে নিয়ে আসতে একাধিক রুটে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.