সীমান্ত পার করার জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করছিল তারা। ঘটনাটা খেয়াল করেছিল বিএসএফের জাওয়ানরা। কিছুক্ষণ পর তাদের গ্রেপ্তার করে বিএসএফ বাহিনী। জিজ্ঞাসাবাদ করতেই উঠে এলো তথ্য। জানা গেছে দুজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করছিল, তাদের সঙ্গে ছিল আরো এক দালাল।
চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তে। বিএসএফ দের হাতে গ্রেফতার হওয়া দুঃস্কৃতি দের নাম বনশ্রী রায় ও সিরাজুল ইসলাম।তাদের বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামে।
বিএসএফ সূত্রে জানা গেছে আজ সকালে সীমান্ত এলাকায় দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছিল। তারপরই তাদের গ্রেফতার করেছিল ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করায় উপযুক্ত কোন নথি তারা দিতে পারে না। বর্তমানে তারা বিএসএফ জাওয়ানের হেফাজতে রয়েছে।







