নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তারপর থেকেই রাজ্যজুড়ে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। প্রশ্ন আপাতত একটাই, তাহলে কি ব্যালট পেপারে প্রার্থী বাছাই হবে? অন্তত তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এটাই করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, জনসংযোগ যাত্রা চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নবজোয়ার কর্মসূচি শেষ করা হবে।
বিশেষভাবে উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি, ‘রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আগামিকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ দিন। ১৭ জুন অবধি চলবে। ২০ জুন অবধি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন’।
ব্যালট পেপারের মাধ্যমে প্রার্থীর নাম জানানোর বিষয়টি স্থগিত থাকছে। এখনও অবধি যাঁরা পছন্দের প্রার্থীর নাম জানিয়েছেন তা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে আবার, প্রত্যেক জেলায় সন্ধ্যাবেলায় অধিবেশন হতো। যেখানে বুথ এবং অঞ্চলের সভাপতিরা ডাক পেতেন। তারাও প্রার্থী বাছাইয়ের জন্য মতামত দিতেন। কিন্তু আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় এই অধিবেশন পর্বটিও শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে।







