জেলা

বাবা,জেঠু এবং কাকুকে বানিয়ে দেড় বিঘা জমি তোর সাথে অভিযোগ যুবক ের বিরুদ্ধে

সামনে এলো গুণধর ছেলের কীর্তি। জীবিত বাবা,জেঠু এবং কাকুকে মৃত বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেড় বিঘা জমির মালিকানা নিজের নামে করে মোটা টাকায় বিক্রির চেষ্টা। সেই সার্টিফিকেটে স্বাক্ষর তৃণমূলের পঞ্চায়েত সদস্যার। যিনি আবার সেই সংসদের সদস্যা নন। বিজেপি কংগ্রেস সিপিএম মহাজোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও ভুল বুঝিয়ে স্বাক্ষর করান তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা। যদিও হলো না শেষ রক্ষা। কেলেঙ্কারির এই কীর্তি নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করলেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দিকে আঙুল তৃণমূলের। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতিতে সহায়তা করে ছিল বলে দাবি বিরোধীদের। মুখে কুলুপ এঁটেছে অভিযুক্তরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা পীযুষ কান্তি রায়, তুষার কান্তি রায় এবং শিশির কান্তি রায়। যারা সম্পর্কে দাদা ভাই এবং প্রত্যেকেই বেঁচে রয়েছেন।এই তিনজনের মালিকানায় রয়েছে দেড় বিঘা জমি। যে জমির বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা।তুষার কান্তি রায়ের গুণধর ছেলে তুহিন কান্তি রায়। যে জীবিত বাবা কাকা জেঠুকে মৃত বানিয়ে জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট ইস্যু করে। সেই সার্টিফিকেটে স্বাক্ষর রয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা বর্ষা দাসের। যদিও তুহিন কান্তি রায় যে বুথের বাসিন্দা সেই বুথের সদস্য নন এই বর্ষা। তারপরও তিনি কি ভাবে সই করলেন উঠছে প্রশ্ন? আবার পঞ্চায়েত প্রধানকে ভুল বুঝিয়ে তিনি সেই সার্টিফিকেটে সই করান। এদিকে জমি বিক্রির জন্য ভূমি সংস্কার দপ্তরে ওয়ারিস সার্টিফিকেট ইস্যু করার পর শুনানির সময় পর্দা ফাঁস। ধরা পড়ে যায় জালিয়াতি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য এই নিয়ে বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ওই গুণধর ছেলে এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ক্যামেরার সামনে মন্তব্য করেননি। ডেথ সার্টিফিকেট ইস্যুর কথা শিশির কান্তি রায় মেনে নিলেও ছেলের কীর্তি নিয়ে মুখ খুলতে চাননি।কংগ্রেসের দাবি তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা মোটা টাকার বিনিময়ে এই জালিয়াতি তে সহায়তা করেছেন। পাল্টা তৃণমূলের দাবি যেহেতু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি কংগ্রেস সিপিএম জোট পরিচালিত। তাই দায়ভার তাদের নিতে হব। তৃণমূলের আমলে মৃত ভোটার ভোট দেয়। আবার জীবিত মানুষ মৃত হয়ে যায় কটাক্ষের সুর বিজেপির গলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.