নতুন বছর শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েকটা মাস এরপরই বাংলায় বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। জানুয়ারী মাসের ১৭ ও ১৮ তারিখে বাংলায় জনসভার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জানুয়ারী মাসের বাংলা সফরের প্রথম দিন অর্থাৎ ১৭ তারিখে মালদহে সভা করবেন প্রধানমন্ত্রী। পরেরদিন অর্থাৎ ১৮ তারিখে হাওড়ায় জনসভার কথা রয়েছে মোদীর। হাওড়ার বদলে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা করা নিয়ে জোর দিচ্ছে বঙ্গ বিজেপি।
সূত্রের খবর , প্রধানমন্ত্রীর বাংলা সফরের দ্বিতীয় দিন হাওড়ার সভা নিয়ে বড় পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রীর সভা হাওড়াতে করার কথা ঘোষণা হলেও রাজ্যের উচ্চপদস্থ নেতারা চাইছে , হাওড়ার পরিবর্তে হুগলিতে প্রধানমন্ত্রীর সভা করা হোক। এই বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে, তবে চূড়ান্তভাবে এখনো কিছুই জানা যায়নি। কিছু মাস ধরে রাজ্যের শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে শাসকদলকে তোপ দেগেছে বঙ্গ বিজেপি। এই নিয়ে রাজ্যের শাদকদলকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিক সম্মিলন করে বিজেপির রাজ্যে সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন , “বিজিবিএস আয়োজনেই এখনও পর্যন্ত রাজ্যে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। উপহার, ভাষণ, খাওয়া-দাওয়াতেই এই টাকা খরচ। এই তুলনায় এই রাজ্যে বিনিয়োগ জিরো। বিজিবিএস আজ একটা ফ্লপ শো।” রাজনৈতিক মহল জানিয়েছে , বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শিল্পের অবস্থা নিয়ে টার্গেট করতে চাইছে বিজেপি। এই আবহে যদি প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করেন , তা হবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।







