বিদেশ

মূল্যবৃদ্ধি এখনও চরম পাকিস্তানে

গত কয়েক মাসে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে খারাপতর এর দিকে যাচ্ছে। অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মানুষ দুবেলা খাবারও ঠিক মতো খেতে পারছেন না।

পাকিস্তানে সবজির মৃল্যবৃদ্ধি হয়েছে যে বাজারে কোনো সবজি কিনতে গেলে রীতিমতো আগুন সবজির দাম। পছন্দের সবজি খেতেও মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে পাকিস্তানে এক কেজি রসুনের দাম ৭৫০ টাকা ও ঢেঁড়শ ৪৬০ টাকায কেজি দরে বিক্রি হচ্ছে। বলে জানা যাচ্ছে। যেহেতু এত দাম দিয়ে কেনার সামর্থ্য সবার থাকে না তাই এত শুনে রীতিমতো মাথায় মাথায় সাধারণ মানুষের। একদিকে যখন ভারতে আলুর দাম প্রতি কেজি ২০ টাকা ঠিক তখনই পাকিস্তানে প্রতি কেজি আলু পাওয়া যাচ্ছে ৭০ টাকায় আর মটর এক কেজি ২০০ টাকা। এছাড়া পাকিস্তানে বিভিন্ন রান্নায় এবং বিভিন্ন সবজিতে পেঁয়াজের মশলা দেওয়া হয়। কিন্তু সেখানেই পেঁয়াজের দাম ১৭০ টাকা প্রতি কেজি। পাকিস্তানে এক কেজি টমেটোর দাম ১৪০ টাকা অর্থাৎ আকাশছোঁয়া।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানে আটা-ময়দা, পেঁয়াজ, মাংস, তেল এমনকী নুনের মূল্যবৃদ্ধি প্রবল হারে বাড়তে শুরু করেছে। গত বছরের শেষের দিক থেকেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রের আর্থিক সংকটের খবর সামনে আসছিল। আর তা ২০২৩-এর শুরুতে আরও জটিল হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.