রাজনীতি

“কোথায় সেই ৫০ লক্ষ রোহিঙ্গা?” শান্তনু ঠাকুরকে পাল্টা প্রশ্ন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের

বাংলায় এসআইআর লাগু হওয়ার পর থেকেই বঙ্গবিজেপির পক্ষ থেকে একাধিক ভবিষ্যৎবাণী করতে দেখা গেছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন , বঙ্গে এসআইআর লাগু হওয়ার কারণ কমপক্ষে এক কোটি ভোটারের নাম বাদ যাবে। পাশাপাশি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন , বাংলায় ৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ভোটারদের নাম বাদ যায়। তাহলে একলক্ষ মতুয়াদের নাম বাদ গেলে কিছু যায় আসে না।

বিজেপি নেতার বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপাউতোর। এবার কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা প্রশ্ন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। তিনি পাল্টা বিজেপি নেতাকে প্রশ্ন করেন , কোথায় সেই ৫০ লক্ষ রোহিঙ্গা? কেন্দ্র সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। এদিন তিনি বলেন, “মতুয়ারা ভয়ে আছে। বিজেপি একেক সময় একেক রকম কথা বলছে। আদৌ তাঁরা ভোট দিতে পারবে কিনা সেই একটা সংশয়। নির্বাচন কমিশন আবার বলছে সিএএর তথ্য দিতে। ২০১৯ থেকে কতজনকে তারা নাগরিকত্ব দিয়েছে? সুপ্রিম কোর্ট বলছে, সিএএতে আবেদন করলেই সে যে নাগরিকত্ব পাবেন, তা ভুল। তার তথ্য দিতে হবে। তথ্য দিয়ে আগে নাগরিকত্ব পাবে তারপর ভোটাধিকার। এত ভাওতা এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরা মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে।”

এছাড়াও কেন্দ্র সরকারের উদ্দ্যেশ্যে তিনি বলেন, “হাতজোড় করে অনুরোধ করেছি, যে আপনারা আধার কার্ডটা মাস্ট করুন। যারা মৃত এবং ভুয়ো ভোটার তাঁদের নাম বাদ যাক। কিন্তু যাদের ভোট ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত নিয়ে সরকার তৈরি হল, এখন বলছে তাঁরা বৈধ নয়। তাহলে তো সরকারই বৈধ নয়। তাহলে সরকার ফেলে দিক। এরপর এসআইআর হোক। নির্বাচন হোক।” মতুয়া সম্প্রদায়ের উদ্দ্যেশ্যে মমতাবালার বার্তা, “মতুয়াদের বলব ভোট কাকে দেবেন, সেটা ঠিক করবেন আপনি। কিন্তু নাম একবার কেটে গেলে তাঁর বংশের কারও নাম ভোটার লিস্টে উঠবে না। ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে গোলামি করাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.