নতুন বছরের প্রথম সাংবাদিক সম্মিলনে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে গত বছরে ভারতের অন্যতম অপারেশন নিয়ে আলোচনা করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার সাংবাদিক সম্মিলনে গত বছরের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে হুঙ্কার ছাড়েন সেনাপ্রধান। ২০২৫ এর ‘অপারেশন সিন্দুর’ এর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন ১৯৭১ এর যুদ্ধের কথা । তিনি বলেন , ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন ভারতীয় বীরসেনারা পাকিস্তানে ঢুকে মরণকামড় দিতেও প্রস্তুত ছিল। পাশাপাশি এই বক্তব্যের মাধ্যমে ইসলামাবাদকেও সর্তক করে দিলেন সেনাপ্রধান। তার হুঙ্কার, ‘অপারেশন সিন্দুর’ এখনো জারি রয়েছে।
এদিনের সাংবাদিক সম্মিলনে “গত বছর অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যদি পাকিস্তান কোনও রকম ভুল পদক্ষেপ করত, তাহলে আমাদের সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণকামড় বসাতে প্রস্তুত ছিল।” পাশাপাশি ভারতের তিন সেনাবাহিনীর (জল, স্থল এবং নৌসেনা) প্রশংসা করে সেনাপ্রধান বলেন, “এই অভিযানে ছিল তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের সেরা উদাহরণ। তিন বাহিনীকেই সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার।”
তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুরে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা কোনও রকম ত্রুটি বাস্তবায়িত করা হয়েছিল। এই অভিযানটি ৭ মে শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ছিল মাত্র ২২ মিনিটের। তবে তা ১০ মে পর্যন্ত স্থায়ী ছিল। মোট ৮৮ ঘণ্টা।” উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে নির্দোষ ২৬ জন হিন্দু যুবকদের খুন হতে হয়েছে টিআরএফের চার জঙ্গিদের হাতে। ৭ মে পহেলগাঁও ঘটনার জবাবে ভারত লঞ্চ করেছিল ‘ অপারেশন সিন্দুর’। বেছে বেছে জঙ্গি ঘাঁটির উপর হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী। এই অপারেশনে নিহত রয়েছে ১০০ জন জঙ্গি এবং ৩৫-৪০ জন পাক সেনা।







