রাজনীতি

চতুর্থবারও মা-মাটি-মানুষের সরকার গঠন হবে , মুখ্যমন্ত্রী হবেন মমতা , কোচবিহারের সভা থেকে হুংকার অভিষেকের

হাতে আর বেশি সময় নেই। খুব বেশি হলে আর দুমাস , তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা তীব্র। তবে ব্যালট বাক্স ভোট যুদ্ধ শুরুর আগেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচারযুদ্ধও দেখা যাচ্ছে। তৃণমূলের তরফে চলছে, “যতই করো হামলা/এবার জিতবে বাংলা” প্রচার কর্মসূচি। বাংলা জুড়ে ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবারও কোচবিহারে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেই সভা থেকেই আসন্ন ২৬ এর নির্বাচনের ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন , ”চতুর্থবারও রাজ্যে মা-মাটি-মানুষের সরকার গঠন হবে। চতুর্থবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

মঙ্গলবার কোচবিহারে মদন মোহন মন্দিরে পূজো দেওয়ার পর সভা করেন অভিষেক । এদিনের সভা থেকে জেলায় ৯-০ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল সাংসদ। অভিষেক এদিন বলেন, ‘‘ইডি পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চাইছে বিজেপি, নিজেরাই জব্দ হবে। যাঁরা এসআইআরে শুনানির নোটিস পেয়েছেন, সবার নাম যেন ভোটার তালিকায় থাকে, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব তৃণমূলের কর্মীদের। যাঁরা লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, এদের একটাও ভোট দেবেন না।’’

অভিষেক আরো বলেন, ”বিজেপিকে দেখিয়ে দিতে হবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখেন।চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারও মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা হবে বাংলায়।”

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আরো বলেন , ‘‘বাংলার মানুষ জবাব দেবে। আগামীতে সরকার গঠনে কোচবিহারের অবদান হবে অন্যতম। দক্ষিণ ২৪ পরগনা বা হুগলি, বর্ধমানের মতো যাতে দৃষ্টান্ত স্থাপন করে, তা আপনাদের নিশ্চিত করতে হবে। ৯-০ করতে হবে কোচবিহারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.