২০২৬-এ একাধিক বিগ বাজেটের সিনেমা আসতে চলেছে। এমনকি বলিউডে দাপট দেখাতে চলেছে বহু জনপ্রিয় তারকাদের বিগ বাজেটের সিনেমা। তবে তাঁদের মধ্যে প্রথম চমক দিল বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি। সম্প্রতি তিনি বেশ জনপ্রিয় হয়েছেন মর্দানি ফ্রাঞ্চাইজির বিভিন্ন সিনেমার মাধ্যমে। এবার এগিয়ে এলো সেই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল সিনেমার মুক্তির তারিখ। পাশাপাশি এরই মধ্যে মুক্তি পেল এই ‘মর্দানি ৩’ সিনেমার ট্রেলার।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিয়ের ফুল নামের সিনেমার হাত ধরে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে বিনোদন দুনিয়ায় পথ চলা শুরু করেছিলেন রানী মুখার্জি। এরপর অভিনেত্রীকে আর ফিরে তাকাতে হয়নি। এমনকি পরবর্তীতে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান সহ একাধিক বলিউডের আবোড় তাবড় নায়কদের সঙ্গে ক্রিম শেয়ার করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এছাড়াও পরবর্তীতে মর্দানি সিনেমার মাধ্যমে দর্শকের মনের চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সেই সিনেমাতেই প্রথম অভিনেত্রী ধরা দিয়েছিলেন এক্কেবারে রনং দেহি রূপে। তারপরেই এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল একইভাবে মানুষের মন জয় করেছে। এবার সময় তৃতীয় সিক্যুয়েলের।
এই ফ্রাঞ্চাইজির ২টি সিনেমাতেই হাতে পিস্তল নিয়ে চূড়ান্ত অ্যাকশন করতে দেখা যায়। পাশাপাশি এই ‘মর্দানি’ সিনেমা ও ‘মর্দানি ২’ সিনেমার মাধ্যমে সমাজকে নারী ক্ষমতায়নের বিষয় বার্তা দেওয়া হয়েছে। এবারেও সেরকমই বার্তা এই ‘মর্দানি ৩’ সিনেমায়। যেখানে রানী মুখার্জি একজন এসপি হিসেবে খুঁজে বার করবে বহু নিখোঁজ মেয়েদের। সেই রহস্যের ইঙ্গিত পাওয়া গেছে ছবির পোস্টারে। সেখানেই দেখা গিয়েছে বহু নাবালিকা থেকে শুরু করে সাবালিকার ছবি রয়েছে। যারা সম্ভবত নিখোঁজ বলেই উঠে এসেছে পোস্টার ও ট্রেলার এর মাধ্যমে। এবার সেই নারী পাচারকারী চক্র থেকে কিভাবে এতজন মেয়েকে বের করে আনে সেটা নিয়ে গড়ে উঠবে এই সিনেমার গল্প। এরই মধ্যে টানটান উত্তেজনায় মোড়া ‘মর্দানি ৩’ সিনেমার ট্রেলার আলোরন ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ফেব্রুয়ারিতে। তবে সম্প্রতি তা এগিয়ে এসেছে। এই সিনেমা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৩০ শে জানুয়ারি। এখন শুধু দেখার অন্যান্য ২টি সিক্যুয়েলের মতো এই সিনেমাও মানুষের প্রত্যাশাকে ছুঁতে পারে কিনা।







