বর্তমানে বাংলার বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হয়ে চলেছে টলিউডের মেগাস্টার দেবের। তার জয়যাত্রা সেই যে শুরু হয়েছে তা এখনো সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। সেই সাফল্যের তালিকায় অন্যতম আরো একটি নাম যোগ হল। সেই ব্লকবাস্টার সিনেমার তালিকায় নতুন সংযোজিত নাম হল ‘প্রজাপতি ২’। যেই সিনেমা এরই মধ্যে বক্স অফিসে রীতিমত দাপট দেখিয়ে ব্যবসা করেছে। এবার সেই সিনেমা দেশের আঙিনা ছাড়িয়ে পাড়ি দিল বিদেশের মাটিতে। এমনকি এই সিনেমা নিয়ে তিন নম্বর সিনেমা মুক্তি পেল বিদেশের মাটিতে। তবে দুবাইয়ের মাটিতে কবে মুক্তি পাবে এই সিনেমা?
বহু চর্চা বহু বাধা তার পরেও নিজের সাফল্যের রথ এগিয়ে নিয়ে চলেছেন বাংলার সুপারস্টার তথা মেগাস্টার দেব। নিজের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যেই বারংবার কোণঠাস হওয়ার পরেও নিজের কাজ তিনি নিষ্ঠার সঙ্গে করে চলেছেন। অভিনেতা দেবের এই জয়যাত্রা বহুদিন ধরেই চলছে। তবে সম্প্রতি তাঁর প্রত্যেকটা সিনেমায় যেন বক্স অফিসে রেকর্ড তৈরি করছে। এমনকি তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ভারতীয় সিনেমার বুকে ইতিহাস গড়েছে। তবে শুধু ধূমকেতু কেন, বক্স অফিসের সাফল্য পেয়েছে খাদান রঘু ডাকাতের মত একাধিক সিনেমা। বর্তমানে বাংলার এই তারকার সাফল্য দেশের গন্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে প্রবাসের মাটিতে।
সম্প্রতি বাংলার বক্স অফিস কাপানো ২টি সিনেমায় প্রশংসিত হয়েছে দুবাইয়ের মাটিতে। গত দুটি সিনেমা খাদান ও রঘু ডাকাত জমজমাট ভাবে দুবাইয়ের মাটিতে মুক্তি পেয়েছে। এমনকি সেখানে প্রমোশনের জন্য এক্কেবারে স্বদেশী পোশাকে হাজির হয়েছিলেন নায়ক দেব। যা সমস্ত মহলে আলোড়ন ফেলে দিয়েছিল। বর্তমানে বাংলার বক্স অফিস জুড়ে পাখনা মেলে ধরে রেখেছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’। এবার সেই প্রজাপতি উঠে যাচ্ছে দুবাইয়ে। চলতি মাসের অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখেই দুবাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরিবারের ভালোবাসার কথা নিয়ে গড়ে ওঠা এই সিনেমা। এরই মধ্যে সেই সিনেমা টিকিট বুকিং ও শুরু হয়ে গিয়েছে। সেই খবর সামনে আসতেই ব্যাপকভাবে উচ্ছ্বসিত বাংলার দর্শক মহল।







