রাজ্য

আবার জঙ্গি হদিস ! গ্রেফতার আনসারুল্লা বাংলা দলের আরেক সদস্য

গ্রেফতার আনসারুল্লা বাংলা দলের আরেক সদস্য । অসমের কোকরাঝাড়ের ভেডিয়াগুড়ি থেকে তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ । জানা গেছে , ধৃত ব্যক্তির নাম , গাজি রহমান । সূত্রের খবর , তিনি কোকরাঝাড়ের স্লিপার সেলের মাথা ।

উল্লেখ্য , এর আগেও , অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আনসারুল্লা বাংলা দলের দুই সদস্য । দুই সদস্য আবুল জাহির শেখ ও মির্দা এর কাছ থেকে উদ্ধার হয় , প্রচুর পরিমাণে বিস্ফোরক , বন্দুক ও গুলিও । এছাড়াও বিগত কিছুদিনে , পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে । সূত্রের খবর , তাদের জেরা করেই , গোয়েন্দাদের কাছে উঠে আসছে একের পর এক তথ্য ।

আনসারুল্লা বাংলা দল , কোথায় কিভাবে নাশকতার ছক কষছে , সেটা জানার চেষ্টায় রয়েছে তদন্তকারীরা । তদন্তকারীরা শুরু করেছে , ‘ অপারেশন প্রহ্লাদ ‘ নামের মিশনও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.