প্রায় দেড় মাস ধরে জেলবন্দী রয়েছেন তিনি । এবার হঠাৎই কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বাংলাদেশের চট্টগ্রামের জেলে , ঠিক মতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস! এমনটাই জানা গিয়েছে । আসন্ন ২ জানুয়ারি শুনানি রয়েছে , তাঁর জামিনের মামলার । তবে তার আগেই জেলে অসুস্থ হয়ে পড়লেন তিনি !
সূত্রের খবর , রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের । পাশাপাশি , তাঁর রক্তে শর্করার মাত্রাও অত্যধিক কমে গিয়েছে । বিভিন্ন হিন্দু সংগঠনগুলো দাবী করছে , চিন্ময় কৃষ্ণ দাস , জেলে ঠিকঠাক ভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না । জানা গেছে , আগামী বছরের প্রথম দিনে , চিন্ময় প্রভুর সুস্থতার দাবী করে , বাংলাদেশের মন্দির গুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ইসকনের তরফে ।
আগামী ২ জানুয়ারি , ফের শুনানি রয়েছে , চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার । তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেশ দ্রোহীতার । আদালতে , বারবার তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গেলেও , আগামী ২ তারিখ আদালত কি রায় দেয় , সেটাই দেখার ।







