বিদেশ

অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের একমাত্র মহিলা মুখ‌্যমন্ত্রী প্রসঙ্গে শুনতে উদগ্রীব ইংল‌্যান্ডের শতাব্দীপ্রাচীন শিক্ষাঙ্গন। অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ে বক্তব‌্য রাখার আমন্ত্রণ পেলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। গতকাল অর্থাৎ সোমবার আমজনতার উদ্দেশে এই বার্তাই প্রদান করেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘এবার আমি অক্সফোর্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। এটা এড়ানো যায় না।’ তিনি আরও জানান যে, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের পড়ুয়ারাও কথা বলতে চান তাঁর সঙ্গে।

উল্লেখ্য, অতীতে চিন এবং রোম সফরে যাওয়ার আমন্ত্রণ আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিদেশমন্ত্রকের আপত্তিতে তিনি যেতে পারেননি৷ তাঁর নেপাল সফরও আটকে যায় কেন্দ্রীয় সরকারের আপত্তিতে৷ এবার বিশ্ববিদ্যালয়ের ডাকে জুন মাসে যাওয়ার আমন্ত্রণ রয়েছে। এরইমধ্যে আবার লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পর রাজধানীর আসনে বসার লক্ষ্যে নয়া সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.