বিদেশ

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

বড়দিনের আনন্দের মাঝেই বড় দুর্ঘটনা কাজাকিস্তানে। প্রায় ১০০ র ওপর যাত্রী নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান। ওই বিমানটিতে ১০৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৮ জন যাত্রী বেঁচে গিয়েছে। যে বিমানটি দুর্ঘটনা হয় সেই বিমান টি আজারবাইজান এয়ারলাইন্সের বিমান। বুধবার সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি।

কুয়াশার জন্য বিমানের যাত্রাপথের পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অন্য সূত্রের খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।

কাজাকিস্তানের তরফে জানানো হয়েছে, বিমানে ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু মেম্বার ছিলেন।

সামাজিক মাধ্যমের সূত্রে পাওয়া ভিডিয়ো গুলি অনুযায়ী, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নামতে থাকে। একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় ওই বিমানে।

জানা গিয়েছে, বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করলে অনুমতি মেলেনি। অনুমতি না মেলায় মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি আঁচড়ে পরে। আজারবাইজান এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.